ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পঞ্চগড়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  4:20 PM

news image

পঞ্চগড়ের তেতুলিয়ায় পানিতে ডুবে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তেতুলিয়ার শালবাহান ইউনিয়নের খালপাড়া গ্রামের আব্দুল হান্নানের সন্তান। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আব্দুল হান্নান বাড়ি তৈরির জন্য শালবাহানের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন।

তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই ইট আনা নেয়া করছিলেন। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে পুকুরের পাড়ে রেখে পাশ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাদের পেতে মাইকিংয়ের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় এলাকাবাসীদের সন্দেহে পুকুরে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুরে দুই ভাই-বোনের লাশ পাওয়া যায়। তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম