ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনও নিখোঁজ ৪০

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:43 PM

news image

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় দুই দিনে ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ পর্যন্ত উদ্ধার হওয়া ৫০টি মৃতদেহের মধ্যে ১৩ শিশু, ২৫ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে বোদার ২৯ জন, বীরগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন এবং ঠাকুরগাঁও সদরের একজন রয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রূপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), শোভা রানী (২৭), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শ্যামলী রানী (১৪), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), ব্রজেন্দ্রনাথ (৫৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮) ও সনেকা রানী (৬০)। উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই নিখোঁজ হন। এ ঘটনায় পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম