ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য

পঞ্চগড়ে নৌকাডুবি: এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার, এখনও চলছে উদ্ধার অভিযান

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২২,  4:15 PM

news image

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানের কাজ চলছে। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চারজন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধারে নেমেছেন। জানা গেছে এখন পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। রোববার (২৫ সেপ্টেম্বর) করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে মহালয়া দেখতে যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় ৩১ জন নারী, ১৬ জন পুরুষ ও ২১ জন শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপর পাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রোববার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০-৬০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।  পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, আমাদের উদ্ধার কাজ চলছে। যদি একজনও নিখোঁজ থাকে তাকে উদ্ধার কাজ চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম