ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

পঞ্চগড়ে নৌকাডুবি : এখনও নিখোঁজ ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২২,  6:34 PM

news image

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় টানা আটদিন ধরে চলা উদ্ধার অভিযান সীমিত করা হয়েছে। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের পঞ্চগড় স্টেশন মাস্টার তুষার কান্তি এ তথ্য জানিয়েছেন। এর আগে একই দিন ভোর থেকে শুধুমাত্র বোদা থানার ফায়ার সার্ভিসের স্টেশনের একটি দল উদ্ধার শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের রংপুর রাজশাহী ও কুড়িগ্রামের আটটি ইউনিটে ৭০ জনের ডুবুরিদল কাজ করছিল। ফায়ার সার্ভিসের বোদা থানার ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান আলী জানান, সাত জন সদস্য নদীর বালুচরগুলোতে মরদেহ খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। তবে স্পীডবোট নেই, সাধারণ নৌকায় চড়ে মরদেহ খোঁজা হচ্ছে। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সরকারি তথ্যমতে এপর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে দুজন পুরুষ একজন শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম