ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, বেড়েছে শীতের তীব্রতা

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৫,  5:09 PM

news image

পঞ্চগড়ে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। বৃহস্পতিবার তাপমাত্রা নেমে এসেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের পাঁচ দিন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। হালকা কুয়াশা থাকলেও উত্তরের ঠান্ডা বাতাস শীতকে আরও প্রকট করে তুলেছে। তবে সকালে সূর্য উঠতেই ধীরে ধীরে বেড়ে যায় তাপমাত্রা, দিনে যা পৌঁছে যায় ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে নদীর বালু-পাথর শ্রমিকদের কষ্ট আরও বেড়ে গেছে। অনেক অসহায় মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাচ্ছেন চরম শীতের মধ্যে। দিনে খানিকটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামলেই আবার কমে আসে তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘তাপমাত্রা অনুযায়ী এখন পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। হালকা কুয়াশার সাথে ঠান্ডা বাতাস রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনি থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম