ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

পঞ্চগড়ে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২২,  2:08 PM

news image

পঞ্চগড়ের বোদা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে সংঘর্ষে মুন্না ইসলাম (১৬) ও রায়হান ইসলাম (১৭) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। সোমবার (৭ মার্চ) রাতে জেলার বোদা উপজেলাধীন বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কের চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে৷ নিহত মুন্না ইসলাম জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট চানপাড়া এলাকার নয়ন ইসলামের ছেলে এবং রায়হান একই এলাকার লাভলুর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে বোদা বাজার থেকে মুন্না ও তার প্রতিবেশী রায়হানসহ তারা দুজনে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চন্দনবাড়ি বটতলী এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা খালি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে দুজনে সড়কে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে মুন্না ও রায়হানকে মৃত ঘোষণা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নব কুমার বর্মন। এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টরের চালক পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম