ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ে ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৫,  5:01 PM

news image

পঞ্চগড়ে ঘরের ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের জালাসি এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশাদ পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রিশাদের বাবা মো. আব্দুর রশিদ জানান, দুই তিন দিন ধরে ঘরের সিলিং ফ্যানটি কাজ করছিল না। আমি আমার ছেলেকে সেটি দেখতে বলি। সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে ফ্যানটি খুলছিল। এ সময় ফ্যানের সুইচ অন অবস্থায় থাকায় হঠাৎ বিকট শব্দে ছিটকে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিশাদকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রওনা হওয়ার আগেই তার মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম