ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৫,  4:50 PM

news image

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। পড়ছে শিশির বিন্দু। আবহাওয়া পর্যবেক্ষণাগারের মাপযন্ত্রে তাপমাত্রা বাড়লেও গত তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের হিমকন্যা। এতে করে জনদুর্ভোগে পরিণত হয়েছে মৌসুমের টানা কুয়াশা ঝরা শীত। বুধবার (২২ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার আবৃত এ জেলা। শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঝিরিঝিরি হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে এ জনপদের মানুষদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প ও নিম্নআয়ের মানুষগুলোকে। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিন দিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এ জেলা। বুধবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম