ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ে দেখা মিলছে সূর্যের, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৫,  5:23 PM

news image

পঞ্চগড়ে হিমেল হাওয়া ও আর কুয়াশা ভেদ করে সকালে দেখা মিলছে সূর্যের। কয়েকদিনের বৈরী আবহাওয়ার পর এমন পরিবেশে স্বস্তি ফিরেছে এ জনপদের মানুষের। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে সোমবার (২৭ জানুয়ারি) ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার আবরণ ভেদ করে রোদ ছড়াচ্ছে সূর্য। কনকনে শীতের অনুভূতি থাকলেও রোদে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। সাঝ সকালেই কাজে যেতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম