ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নয়াপল্টনে ফের বিএনপির জমায়েত, পুলিশের ধাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  9:31 PM

news image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কিছু নেতাকর্মী ফের জমায়েত করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অন্তত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী জড়ো হন। কিছু সময় পরে পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মোস্তফা জামান মিন্টু নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। আটক মোস্তফা জামান যশোরের শার্শা উপজেলার বিএনপি কর্মী বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নয়াপল্টেনে বিএনপির কার্যালয়ের সামনে বর্তমানে জড়ো হওয়া নিষেধ।

তাই তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এর আগে, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনের মৃত্যু ও অনেকেই আহত হয়েছেন। উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের ৯টি বিভাগীয় শহরে সমাবেশ করে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে দলটির। তবে সমাবেশের স্থান নিয়ে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে আছে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার সংর্ঘষের ঘটনা ঘটে। এরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাসহ অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের পর থেকে নয়াপল্টন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের পক্ষ থেকে নয়াপল্টন এলাকাকে ‘ক্রাইম জোন’ হিসাবে চিহ্নিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম