ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ

নয়াপল্টনে আবাসিক হোটেল কক্ষ থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:48 PM

news image

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেল থেকে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্বাস উদ্দিন (৫৫)। নয়া পল্টনের ভিআইপি রোডের ‘হোটেল দ্য ক্যাপিটাল’ এর ৩০৪ নম্বর কক্ষে ছিলেন। মঙ্গলবার মধ্যরাতে ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন আব্বাস উদ্দিন। পল্টন থানার এসআই কামরুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি ওই হোটেলে ওঠেন আব্বাস উদ্দিন। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছাড়ার কথা ছিল। তবে কক্ষে সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ রাত ১২টার দিকে দরজা ভেঙে ভেতরে বাথরুমে তার মরদেহ দেখতে পায়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম