ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নড়াগাতীতে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

#

১৫ নভেম্বর, ২০২১,  12:21 PM

news image

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া অভিযুক্ত রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।

মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগম কাপড় পরিস্কার করার সময় ভাই রিপন পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর পানিতে চুবিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে ভূক্তভোগী ফাতেমাকে রক্তাক্ত জখম করে।  একপর্যায়ে ফাতেমা মারা গেলে ভাই রিপন তার মরদেহ পানির নিচে কাঁদায় পুঁতে রাখে। এ ঘটনাটি দেখে পরিবারকে জানায় রিপনের ছেলে রাশেদ।  এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে ফাঁসির আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম