ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

নড়াইলে দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  9:45 PM

news image

নড়াইলে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমছে। যে গাছগুলো আছে তাতেও তেমন রস মিলছে না। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও যোগান নেই। কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার। ফলে আসল খেজুর গুড়ের স্বাদ হতে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্ম। নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুরের গাছি মতিন বেগ জানান,

তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছে না তারা। উপজেলার সরসপুর গ্রামের গাছি রতন দাস জানান, বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে। এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা। ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছে না। এলাকায় গাছ অনেক কমে গেছে। যা আছে তাতেও আগের মত রস হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় জানান, নড়াইলের মাটি খেজুর গাছের জন্য খুবই উপযুক্ত। তবে দিনদিন খেজুর গাছের সংখ্যা কমছে। জেলার তিনটি উপজেলায় কৃষি অফিসের উদ্দ্যোগে জনসাধারণকে খেজুর গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম