ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

নৌকা আমাদের একটি উন্নত-সমৃদ্ধ দেশ দেবে: ডা. বন্যা

#

২৭ ডিসেম্বর, ২০২৩,  11:01 AM

news image

মধুখালী প্রতিনিধি: ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডায়ম অন্যতম সদস্য সাবেক এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত জননেতা আব্দুর রহমানের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মীর্জা নাহিদা হোসেন বন্যা বলেছেন, এই নৌকা জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে। মির্জা নাহিদা হোনের বন্যা ফরিদপুর ১ আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রামে বাজারে উঠান বৈঠকসহ পথোসভায় গতকাল (২৬ ডিসেম্বর ও আজ ২৭ ডিসেম্বর) সকালের প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা  বলেন। তিনি বলেন, এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, এই নৌকা আমাদের একটি উন্নত-সমৃদ্ধ দেশ দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকায় ভোট প্রদানের দাবি করে  মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. নাহিদা হোসেন বন্যা আরও বলেছেন, স্বাধীনতার প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নৌকায় ভোট দিলেই দেশ এগিয়ে যাবে সাধারণ মানুষের ভাগ্যের পরির্বতন ঘটবে।

এসময়ে আরো  নৌকা মানব জাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল বলেও  স্মরণ করিয়ে দেন। আরো বলেন, এই নৌকা আমাদের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এবং এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ। কাজেই আপনাদের কাছে আমার এটাই আবেদন-আমি আপনাদের এলাকার পুত্রবধূ আপনাদের সন্তান আব্দুর রহমানের জন্য ভোট চাইতে এসেছি। ডা. বন্যা বলেন, আপনাদের সন্তান আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের বিভিন্ন রাস্তাঘাট ব্রীজসহ স্কুল কলেজের যে উন্নয়ণ করেছেন, স্বাধীনতার পরে  বঙ্গবন্ধুর পরে এই অবহেলিত অঞ্চলের জন্য শেখ হাসিনা ছাড়া কোন সরকার কাজ করেনি।


তাই আপনাদের সন্তান আব্দুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে ফরিদপুর ১ আসনের তথা শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। মধুখালী বোয়ালমারীসহ আলফাডাঙ্গার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা।  এ সময় বিভিন্ন পথোসভায় তিনি সকলের ওয়াদা চাইলে উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে দুই হাত তুলে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। নৌকা জিতলে দেশ এগিয়ে যাবে, নৌকা জিতলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে উপস্থিত নারী-পুরুষদের বলেন, এই জনপদের বাদবাকি উন্নয়ন কাজগুলোও সম্পন্ন হবে বলে জানান তিনি। ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ দেবে বলে যে কথা দিয়েছিল, সে কথা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেখেছেন। শুধু তাই নয় শিক্ষা থেকে আশ্রয়ণ আভাসন, বিধবাভাতা, বৃদ্ধভাতা গর্ভকালীন ভাতাসহ নারীর জন্য সকল সুযোগ করে দিয়েছেন বলেন,  আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে সেবা করতে।

আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী শেখ মুজিবুর রহমানকেসহ পরিবারে হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক-এগুলো ছিল তাদের কাজ। তারা জনমানুষের কল্যাণে কোন কাজ করেনি। নিজেদের আখের গুছিয়েছে। ডা. বন্যা বলেন, সেই লুটেরারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু মানুষকে সম্পদশালী করেছে। তাই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরকার। আরও বলেন সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী ২০২৪ নির্বাচনে নৌকাকে-নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান। 

২০০৮, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশবাসী জয়ের মালা দিয়েছে এবং বাংলাদেশে এই প্রথম ধারাবাহিক ভাবে গণতন্ত্র অব্যাহত রয়েছে। একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না। কারণ, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যেসব দল উঠে এসেছে তারা মানুষের শান্তি দেখতে পারে না।  মির্জা নাহিদা হোসেন বন্যা বলেন, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসার আমরা উন্নয়ন করেছি। সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হানিার  মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করেছেন। 

তিনি বলেন, একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটি মানুষ ও ভূমিহীন গৃহহীন থাকবে না, একটি মানুষও বিনা চিকিৎসায় থাকবে না। প্রত্যেকটি মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, তার ব্যবস্থা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী করবেন। এসময়ে পথোসভা ও উঠান বৈঠকে বিভিন্ন ইউনিয়ণের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতারা বক্তুৃতা করেন। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধারা, কৃষক-শ্রমিকসহ নারী নেত্রীরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম