ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

নৌকাকে প্রতীকের তালিকায় রাখা যাবে না: এনসিপি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  2:13 PM

news image

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় দলটি। সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তিনি বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।’ একই সঙ্গে শাপলা প্রতীক ইসির তালিকায় যুক্ত করার দাবি করেছে এনসিপি। শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন তাদের নাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী।  এর আগে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আরও ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম