ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াখালীতে খেলাঘর জেলা কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  2:14 PM

news image

করোনায় কার্যক্রম ভেঙ্গে পড়ায় সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের নোয়াখালী প্রতিনিধি সম্মেলন শুক্রবার বিকালে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাকক্ষে নোয়াখালী জেলা কমিটির যুগ্ম-আহবায়ক মানিক লাল মজুমদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহবুবুর রহমান শিপন। কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য শহীদ উদ্দিন বাবুল, জেলা কমিটির যুগ্ম-আহবায়ক কনক কান্তি দে, নোয়াখালী সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিঠু আগামী জাতীয় সম্মেলনের আসার পূর্বে উপজেলা কমিটি, জেলা কমিটি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধি মম্মেলনে মানিক লাল মজুমদার কে আহবায়ক, শংকর ভৌমিক ও কনক কান্তি দে কে যুগ্ম-আহবায়ক কের ২৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি মু.আবদুল হালিম রকি, ব্যাঞ্জনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা, নবচেতনা খেলাঘর আসরের আহবায়ক শংকার ভৌমিক, বেগমগঞ্জ উপজেল প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পিন্টু খান সহ সাংস্কৃতিক বিষয়ক নেতৃবৃন্দ আহসান উল্যাহ রিপন, মাহমুদা বেগম ঝর্ণা, এবিএম মহি উদ্দিন লিপু, জুটন মজুমদার, সুপ্তি মুজুমদার, মোঃ মনিরুজ্জামান, মিন্টু মজুমদার, সিদরাতুল মুনতাহা অথৈ প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম