ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াখালীতে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে কলেজ ছাত্রে নিহত, আটক ২

#

১১ অক্টোবর, ২০২২,  9:34 PM

news image

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী পৌর সভার ২ নং ওয়ার্ড আনসার(ভিডিপির)ক্যম্প সংলগ্ন বড় ভাই- ছোট ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে  কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,১০ ই অক্টোবর সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে নিহত জোবায়ের(১৮)কে তার বন্ধু লাদেন মোবাইল করে তাকে বাসা থেকে ডেকে নিয়ে পৃর্ব থেকে উৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের লিডার রাকিব ও পলাশের নেতৃত্বে প্রায় ৮-১০ জন জড় হয়ে পৌর এলাকার চন্দ্রপুর শাহজাহানের বাড়ির সামনে তাকে বেদম মারধর ও পিটুনি ছুরিকাঘা জোবায়ের গুরুত্বর আহত হয়।পরবর্তীতে স্থানীয় এলাকাবাসি জোবায়েরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লায় জোবায়েরের মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রাকিব ও পলাশ নামে দুই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ আরো জানায়,বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে নিহত জোবায়ের(১৮)সে সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।পৌরসভার ২ নং ওয়ার্ড চন্দ্রপুর শাহাজাহানের বাসায় ভাড়া থাকে।স্থানীয় ও পুলিশ আরো জানায়,সোমবার সকালে জোবায়ে সাথে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাইয়ের সঙ্গে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন,এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্ত আসামিদের  বিরুদ্ধে মামলা প্রকৃয়াধিন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম