ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:10 PM

news image

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে ১৩ আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, সেনবাগের কাদরা ইউনিয়ন আ. লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫), নোয়াখালী পৌরসভা যুবলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (৩৫), সুবর্ণচরের চর আমানউল্লা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির উল্লাহ ওরফে নাসির (৫০), চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সক্রিয় কর্মী মো.হাবিবুল্লাহ মাসুদ (৩৭), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইমলাম (৪৫) ও রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলী মাস্টার (৪০), কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৩৯), সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (২৮), হাতিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি সালাউদ্দিন (৪৮) সোনাইমুড়ী পূর্বপড়ার যুবলীগের কর্মী মো. মানিক (৩০), মো. মাহফুজ (৩৩) ও বেগমগঞ্জ উপজেলা আ. লীগের ২ জন সমর্থক। এদের মধ্যে মঙ্গলবার রাতে মাইজদী পুরাতন কলেজ এলাকা থেকে ১ জন, বেগমগঞ্জে ২ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সোমবার দিবাগত রাতে কবিরহাট থেকে ২ জন, চরজব্বর থেকে ২জন, হাতিয়া থেকে ১ জন, সোনাইমুড়ী থেকে ২ জন ও সেনবাগ থেকে ১ জন, কোম্পানীগঞ্জ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, মঙ্গলবার রাতে ২ জনকে থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম