ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নোয়াখালীতে কলেজ ছাত্রী অশ্লীল ভিডিও ধারনের ঘটনায় আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২,  8:51 PM

news image

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে এক কলেজ ছাত্রীর (১৮) সাথে ভূয়া প্রেমের সম্পর্ক তৈরি ও পরে কৌশলে তার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে জুয়েল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল, কথপোকথন সম্বলিত একটি মেমোরিকার্ড, কিছু অশ্লীল ভিডিও জব্দ করা হয়। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজগঞ্জ ইউপির মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হোরন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিল। র‌্যাব জানায়, গত দুই বছর যাবত এইচএসসি পড়–য়া একছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গ্রেপ্তারকৃত জুয়েল। নিজের বোনের সহপাঠি হওয়ায় ওইছাত্রীর বাড়িতে যাতায়ত ছিলো জুয়েলের। বিভিন্ন সময় কৌশলে ওইছাত্রীর কিছু অশ্লীল ভিডিও মোবাইলে ধারন করে জুয়েল। পরে তার সাথে দৈহিক সম্পর্ক না করলে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় জুয়েল। লজ্জায় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করে ওই ছাত্রী। ভিকটিমের পক্ষ থেকে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়ার পর কোম্পানী কমান্ডারে নেতৃত্বে অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। অভিযানকালে রোববার সন্ধ্যায় মনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল এক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম