ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে আ.লীগের দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২২,  4:02 PM

news image

নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সম্মেলনসহ নানা বিষয়কে কেন্দ্র করে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা চলছিল। সভা শুরুর কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা।

একপর্যায়ে টাউন হল মোড়ের দিক থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের সমর্থকরা একটি মিছিল নিয়ে কার্যালয়ের সামনে এলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে জানতে একরামুল করিম চৌধুরী এমপি ও শিহাব উদ্দিন শাহিনের মোবাইল নম্বরে কল করলেও তারা সাড়া দেননি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুইপক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।’ এদিন বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম