ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৫,  4:47 PM

news image

যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর। নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখানেই কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত ছিলেন তিনি। ডিএনএ-এর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরষ্কার এনে দেয়। তার এ আবিষ্কার ডিএনএ কীভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে, সেসব ব্যাখ্যা করার দরজা খুলে দেয়। জীববিজ্ঞানের অগ্রগতিতে তা যুগান্তকারী ভূমিকা রাখে। ১৯৫৩ সালে ডিএনএ-এর ডাবল-হেলিক্স মডেল আবিষ্কারকদের একজন তিনি। এজন্য তিনি ১৯৬২ সালে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিকের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান। ওই সময় তারা তিনজন বলেছিলেন, ‘আমরা জীবনের রহস্য আবিষ্কার করেছি।’ জেমস ওয়াটসন ২০১৪ সালে নিজের নোবেল পদকের সোনার অংশটুকু ৪৮ লাখ ডলারে বিক্রি করে দিয়েছিলেন। ওই সময় এ বিজ্ঞানী বলেছিলেন, জাতি নিয়ে মন্তব্যের পর বিজ্ঞানীরা তাকে বয়কট করায় তিনি নোবেল পুরষ্কারের সোনার অংশটুকু বিক্রি করার পরিকল্পনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম