ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, মাছ ধরা ট্রলার নিয়ে বিপাকে জেলেরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা ঘূর্ণিঝড় আকভান: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪

নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৬,  11:19 AM

news image

নোয়াখালীর সেনবাগে মাকে মারধর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছে পরিবার।


সোমবার সন্ধ্যায় উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী।


এর আগে পরিবারের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ নিজ বাড়ি থেকে সাইফুলকে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে আগুন দেন, ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।


সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী জানান, সাইফুলের অত্যাচারের বিষয়ে তাঁর বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। পরে পুলিশ তাঁকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম