ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নেশন্স লিগ: বেলজিয়ামকে হারিয়ে প্রথম জয় পেল ফ্রান্স

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪,  4:56 PM

news image

নেশন্স লিগের নতুন আসরের প্রথম ম্যাচেই ইতালির কাছে ৩-১ হেরে গিয়েছিল ফ্রান্স। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। ঘরের মাঠে খেলা হলেও, ম্যাচের শুরুতে ফ্রান্সকে বেশ চাপে ফেলেছিল বেলজিয়াম। তবে নিজেদের ঘুচিয়ে নেয়ার পর একের পর এক আক্রমণ চালায় কোলো মুয়ানি-থুরামরা। ম্যাচের ২৯তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। দেম্বেলের শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়াম গোলরক্ষক। ফিরতি বলে জোরাল শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে ফ্রান্স। দ্বিতীয় হাফের শুরুতেই দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন ফরাসি মিডফিল্ডার মানু কোনে। ৫৭ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কান্তের বল ডি বক্সের বাইরে পেয়ে গোল করেন উসমান দেম্বেলে। এরপর বদলি হিসেবে নেমে দুইটি গোলের সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বেলজিয়ামের গোলরক্ষক ক্যাস্টিলস দলকে বাচান। ম্যাচে কিছু গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়ামও। তবে ফ্রান্সের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি ডি ব্রুইনে-ডকুরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম