ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:19 PM

news image

নেপালে থাকা সব বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন কাঠমন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।  একইসঙ্গে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে চলমান জেনারেশন জি আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় জারি থাকা কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে। তারা শুধু দেউবার বাড়িতেই নয়, আরও কয়েকজন প্রভাবশালী নেতার বাড়িতেও হামলা চালিয়েছে। চলমান আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম