ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি জলবায়ুকর্মী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৩,  5:52 PM

news image

সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ। এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান। তারা হেগের মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। ভিড় বাড়তে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে। যদিও অনেকে রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে আগে প্রস্তুত ছিলেন। এদিকে পুলিশ জানিয়েছে, আটক বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে। শনিবারের ওই বিক্ষোভে বেশ কয়েকজন ডাচ তারকা ছিলেন। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত। ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এদিকে এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করেছে। ডাচ প্রসিকিউশন সার্ভিস বলেছে, আটকদের বেশিরভাগের নামে মামলা হবে না। কারণ এটি একটি ছোট অপরাধ। তাদের আটকের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ শেষ করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম