ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২৪,  12:25 PM

news image

সুপার এইটের সমীকরণ মেলাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজে। তাই কন্ডিশন বিবেচনাই দলে পরিবর্তন আশাটাই স্বাভাবিক। বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিসেন্ট দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব-মাহমুদউল্লাহর জন্য খুবই পরিচিত। কারণ, সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার। সেন্ট ভিসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়কে গুরুত্ব দিতে হবে।

সে ক্ষেত্রে দলে এক জন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা। যেখানে সবার থেকে এগিয়ে শেখ মাহেদী। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার। এই ম্যাচে জায়গা হারাতে পারেন জাকের আলী অনিক। কারণ, দক্ষিণ আফ্রিকার ম্যাচে দলকে জেতাতে পারেননি। তাই মাহেদীর জন্য জায়গা করতে বাদ দেওয়া হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটারকে। এদিকে ইনজুরি কাটিয়ে পুরোদমে বোলিং করছেন শরিফুল। ডাচদের বিপক্ষে দেখা যেতে পারে এই বাঁহাতি পেসারকে। সে ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাই কাকে বাদ দিয়ে শরিফুলকে দলে নেওয়া হবে এটাও একটা বড় প্রশ্ন। তবে সে ক্ষেত্রে তানজিম সাকিবের দিকে চোখ থাকবে সবার। কারণ, মোস্তাফিজ-তাসকিন কোচ অধিনায়কের অটোচয়েজ। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে তিন উইকেট নিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন সাকিবও। তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে এটাই দেখা বিষয়। বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান/ শরিফুল ইসলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম