ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  4:31 PM

news image

প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। আর একটি ম্যাচ হেরে পুরোপুরি খাদের কিনারায় শ্রীলঙ্কা। ম্যাচটি তাই লঙ্কানদের জন্য বাঁচা-মরার। এমন কঠিন এক ম্যাচে কার্দিনিয়া পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দাসুন শানাকা। যদিও এই মাঠে দিনের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করা দলই এর আগে বড় ব্যবধানে জিতেছে। সে কারণেই লঙ্কান অধিনায়ক হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। নেদারল্যান্ডস দলে কোনো পরিবর্তন না থাকলেও দুটি পরিবর্তন আনতে হয়েছে লঙ্কান স্কোয়াডে। প্রামোদ মধুশান এবং দুষ্মন্তে চামিরা দল থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন লাহিরু কুমারা এবং বিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কা একাদশ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, মহেস থিকসানা এবং লাহিরু কুমারা।

নেদারল্যান্ডস একাদশ

ভিক্রমজিত সিং, ডেভিড ও’দাউদ, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ফন মারউই, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম