ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২২,  4:48 PM

news image

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ভয় ধরিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়টিতে সহজেই জেতে পাকিস্তান। তবে তৃতীয় ওয়ানডেতে এসে ফের জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ডাচরা। কিন্তু বাগে পেয়েও সফরকারীদের হারাতে পারেনি নেদারল্যান্ডস। তীরে এসে তরী ডুবে তাদের। রোববার (২১ আগস্ট) রাতে রটারডামে ২০৬ রান তাড়া করতে নেমে ডাচরা অলআউট হয় ১৯৭ রানে। তাতে ৯ রানের হারে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা। নেদারল্যান্ডসের জয়ের জন্য শেষ ২ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৩ উইকেট। এমন সময় পাকিস্তানের নায়ক হয়ে যান ১৯ বছরের পেসার নাসিম শাহ। ৪৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসকে জয়ের বন্দর থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। বল হাতে পাকিস্তানের নাসিম শাহ ৩৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম নেন ৪টি উইকেট। ব্যাট হাতে নেদারল্যান্ডসের টম কুপার ৬২ ও বিক্রমজিত সিং ৫০ রান করেন। ২৪টি রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। তার আগে আটসাঁট বোলিংয়ে পাকিস্তানকে ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট করে নেদারল্যান্ডস। বল হাতে ডাচদের বাস দে লিদে ৩টি ও ভিভিয়ান কিংমা ২টি উইকেট নেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৯১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া ফখর জামান ২৬ ও আঘা সালমান ২৪ রান করেন। ম্যাচসেরা হন নাসিম শাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম