ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

নেত্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২৩,  4:52 PM

news image

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। বুধবার (২৪ মে) ভোরে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৭)। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইয়াছিন বুধবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ি থেকে লরি নিয়ে বের হন। পরে হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে পড়ে যায়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। পরে তারা ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, বুধবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম