ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নেত্রকোণায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২,  2:17 PM

news image

নেত্রকোণার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের জারিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, আজ সোমবার দুপুরে মোটরসাইকেলের দুই আরোহী দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের পেছন পেছন যাচ্ছিল বালুবহনকারী ট্রাক। পরে জারিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেমে মরদে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকটি আটক করেছেন স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম