ঢাকা ২০ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২২,  3:30 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না, এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’সচিবালয়ে নিজ দপ্তরে আজ রোববার ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরও বলেন, ‘দেখেশুনে মনে হয়, বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তারা কখন যে কী বলে, সেটা নিজেরাও জানে না।’ এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি,

তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে। বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে।’ ‘আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’—বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে আওয়ামী লীগ নয়, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপিই এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’‘আওয়ামী লীগ নির্বাচন-নির্বাচন খেলা খেলে আগামী জাতীয় নির্বাচনের বৈতরণি পার হতে চায়’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য হাস্যকর মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ জানে, আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য নয়।’শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিচিতি পেয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা শতভাগ। কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।’ ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন-নির্বাচন খেলা বিএনপিই ভালো বোঝে। তারা নিজেরা যা ভাবে, অন্যের বেলায়ও তা মনে করে। নির্বাচন-নির্বাচন খেলা তো বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খেলেছিল। মাগুরা ও ঢাকা-১০-এ খেলেছিল। বিএনপি ভুলে গেলেও দেশের মানুষ এখনও তা ভুল যায়নি।’ ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ওপর আস্থা রাখুন, নির্বাচনে আসুন। ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে চাইবে, সে-ই ক্ষমতায় আসবে।’ এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম