ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নেতাকর্মীরা পদত্যাগ করলেও দলে কোনো প্রভাব পড়বে না: চুন্নু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৪,  8:17 PM

news image

'দলে এত সক্রিয় কর্মী ছিল! এত শক্তি ছিল! আর আমি মহাসচিব হিসেবে জানতাম না। এটাতো আমার ব্যর্থতা! তারা আবার পদত্যাগ করছেন। এতে আমি অবাক হয়ে গেলাম।' জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগরীর ৯ থানার ৬৭১ নেতাকর্মীর পদত্যাগের প্রতিক্রিয়ায় এভাবেই কথাগুলো বলছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টিতে রাতারাতি এত কর্মী কোথা থেকে উদয় হলো, মূলত তা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন তিনি। শফিকুল ইসলাম সেন্টুর এত কর্মী কি আকাশ থেকে এসেছে- এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, রাতারাতি এত কর্মী আসলো কোথা থেকে, সেটা নিয়ে গবেষণা করতে হবে। যদিও পদত্যাগকারীদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আমি ৭ থেকে ৮ জনকে চিনি, আর কাউকে কোথাও দেখিনি। এছাড়া নেতাকর্মীরা পদত্যাগ করলেও দলে কোনো প্রভাব পড়বে না চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকেও অনেক কর্মী চলে গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয় না। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে দলটির ঢাকা উত্তরের বিভিন্ন পর্যায়ের ৬৭১ নেতাকর্মী গণপদত্যাগের ঘোষণা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম