ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
শীর্ষে ওঠার লড়াইয়ে দুঃসংবাদ পেল ম্যানসিটি মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

নেতাকর্মীদের নিয়ে আ.লীগের সমাবেশে যোগদান করেন ইঞ্জি. আবু নোমান

#

২৯ অক্টোবর, ২০২৩,  12:02 PM

news image

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের কয়েক হাজার নেতকর্মী নিয়ে যোগদান করেন সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। শনিবার দুপুর ২টায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশ করছে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার আবু নোমানের নেতৃত্বে সকাল ১০টায় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন তারা। এ ব্যাপারে ইঞ্জিনিয়ার আবু নোমান বলেন, আজকের শান্তি সমাবেশ সফল করতে লালমোহন-তজুমদ্দিন থেকে ২ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী নিয়ে রিজার্ভ লঞ্চ যোগে ঢাকায় এসেছি। বিএনপি জামায়াতের যে কোনো ধরনের সহিংসতা মোকাবেলা করতে। এবং “দলের জন্য যে কোনো ত্যাগ স্বিকার করতে আমি প্রস্তুত আছি।"এ সময়  সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম