ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

নেইমার কল্যাণে পিএসজির কষ্টার্জিত জয়

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  4:25 PM

news image

ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখলো পিএসজি। কিন্তু পুরো ম্যাচ জুড়ে ফরাসি জায়ান্টরা জালের খোঁজ পেল মাত্র একবার। নেইমারের নৈপুণ্যে প্রথমার্ধে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। মাঝে আবার ব্রেস্তের বিপক্ষে জাগে দলটির পয়েন্ট হারানোর শঙ্কা। পেনাল্টি সেভ করে দলকে বাঁচান জানলুইজি দোন্নারুম্মা। শনিবার (১০ সেপ্টেম্বর) পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে ১-০ গোলে জিতেছে পিএসজি। এতে লঁসকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। মেসির বাড়িয়ে দেয়া বল নিয়ে ১০ গজ দূর থেকে শট নেন ব্রাজিলিয়ান তারকা।

কিন্তু বল বাইরের পোস্টে ছুঁয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে নেয়া শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ৩০তম মিনিটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মেসির উড়িয়ে মারা পাস থেকে বল দারুণভাবে নামিয়ে জোরালো শটে জালে পৌঁছে দেন পিএসজি ফরোয়ার্ড। এরপর আর প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে ৭০তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে ব্রেস্ত। নিজেদের বক্সে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রেস্তের ট্রাইকার ইসলাম স্লিমানি। এরপর নির্ধারিত সময়ের একদম শেষদিকে পেনাল্টি স্পট থেকে মার্কিনিয়োসের নেয়া হেড অল্পের জন্য জাল মিস করলে আর ব্যবধান বাড়ানো হয়নি পিএসজির। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে লেন্স। আর এক মাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিনে মার্শেই। ৭ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া ব্রেস্ত ৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম