ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নেইমারের গোলে লজ্জা এড়াল পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  4:32 PM

news image

লিগ ওয়ানে নিজেদের প্রথম তিন ম্যাচে ১৭ গোল করা পিএসজি এবার আর গোল উৎসবে মাততে পারল না। উল্টো মোনাকোর বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়া চ্যাম্পিয়নদের সামনে একটা পর্যায়ে চোখ রাঙাচ্ছিল পরাজয়। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ার সুপারস্টার নেইমারের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ক্রিস্তফ গালতিয়ের দল। রোববার (২৮ আগস্ট) রাতে পার্ক দ্যা প্রিন্সেসে মোনাকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। লিগে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে পথ হারালো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোলান্ডের গোলে এগিয়ে যায় মোনাকো।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। আক্রমণের ধারা অব্যাহত রাখে মেসি-নেইনার-এমবাপ্পে ত্রয়ী। তবে প্রথমার্ধে কোনো ভাবেই সফল হয়নি পিএসজি। পিছিয়ে থাকে ০-১ গোলে। তবে ম্যাচের ৭০ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের মধ্যে নেইমারকে ফাউল করে বসেন মোনাকোর এক ফুটবলার। ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে পিএসজিকে ম্যাচে ফেরান নেইমার। লিগে এটি নেইমারের ষষ্ঠ গোল। পাশাপাশি এখন পর্যন্ত সতীর্থকে দিয়ে ছয়টি গোল করিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে মোনাকো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম