ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  10:33 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৪ জুলাই) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কেএনএফের ভেরিফাইড ফেসবুক পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তার সঙ্গে কেএনফের যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। গোয়েন্দারা সুক্ষ্মভাবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখছেন। খন্দকার আল মঈন আরও বলেন, কেএনএফের সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তীতে বলা যাবে। তবে বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফাইড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে। এদিকে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হক নুর। তিনি বলেন, এগুলো একবারেই বানোয়াট ও আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম