ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে এবার লিগ্যাল নোটিশ গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ শ্রমিকদের ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি

নুরের খোঁজ নিয়ে গভীর উদ্বেগ জানালেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  5:18 PM

news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (৩০ আগস্ট) রাতে নুরের ওপর হামলার ঘটনায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা শ্যারুল কবির খান। তিনি জানান, নুরের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকে তিনি মর্মান্তিক ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন এবং নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। শ্যারুল কবির খান আরও বলেন, বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম