ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১০ দশমিক ১০ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২,  4:53 PM

news image

ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরের জনপদ নীলফামারীতে। গত ১৫ দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে তা ১০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে দুপুর ১২টার পর সূর্যেরে দেখা মিললেও তাতে নেই গরমের তীব্রতা। সন্ধ্যার পর থেকে বইছে হিম শীতল বাতাস। ঘন কুয়াশায় ঢেকে আছে নীলফামারীর শহর-গ্রাম। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ থেকে কমে ৪০ মিটারে এসেছে। সকাল ৯টা ১০টা বাজলেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশুরাই বেশি। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কর্মকর্তা লোকমান হাকিম জানান, শীতে এই তীব্রতা ক্রমেই বাড়তে থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কুয়াশার ঘনত্ব বাড়ছে। দৃষ্টিসীমা কম থাকায় সকালের বিমান ওঠানামায় বিলম্ব হচ্ছে। সকালের বিমানগুলো দুপুর ১২টা থেকে ১টার দিকে ওঠানামা করছে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ওয়াসিম বারী জয় বলেন, শীত যত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও ততই বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে প্রতিদিন দেড় থেকে ২ হাজার শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যার চেয়েও ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম