ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নীলফামারীতে জঙ্গি আস্তানা থেকে আটক ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২১,  6:08 PM

news image

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ওই বাড়ি থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, র‌্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়। ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শনিবার ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম