ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

#

১৮ নভেম্বর, ২০২১,  11:30 AM

news image

বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ৩০ হাজার টাকার চুক্তিতে এক প্রার্থীর হয়ে গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে ধরা পড়ে সে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে পুলিশ আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল খায়ের আরাফাত নামে ওই শিক্ষার্থী ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা এবং ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের শেষ বর্ষের ছাত্র।  বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে যায় আরাফাত। তার প্রবেশপত্র যাচাই-বাছাইকালে ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে আরাফাত ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দেয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সৌরভ হালদারের পরীক্ষা বাতিল করে তাকেও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র এবং ভোলা জেলা  ছাত্র কল্যাণ সমিতির সভাপতি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ড. তারেক মাহমুদ আবীর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম