ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

নিয়ম ভেঙে শাস্তি পেলেন মিলার

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৪,  4:51 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছিলেন ডেভিড মিলার। যে কারণে তাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সুপার এইটের ম্যাচে শুক্রবার সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারের ঘটনা এটি। পেসার স্যাম কারানের একটি ফুল টস বল খেলার পর উচ্চতার জন্য ‘নো’ বলের আশা করেছিলেন মিলার। তবে আম্পায়ার ‘নো’ বল দেননি। তখন আম্পায়ারের সিদ্ধান্তে মিলার অসন্তোষ প্রকাশ করেন এবং রিভিউ নিতে ইঙ্গিত দেন। ওই ঘটনায় মিলারের শাস্তির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে মিলারকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। মিলার নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম