ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স জলাশয়ে, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১,  5:23 PM

news image

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবে গেছে একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী পানিতে ডুবে মারা গেছেন। ফায়ার সার্ভিস জানায়, গাবতলী বাস টার্মিনাল থেকে ৫ যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত ৩টার দিকে কালীবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়।  দুর্ঘটনার সময় চালক ও হেলপাড়সহ ৭ জন আরোহী ছিল ওই অ্যাম্বুলেন্সে। এদের মধ্যে ৫ জন বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তাদের একটি উদ্ধারকারী দল তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম