ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নির্যাতনের পর স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২২,  2:42 PM

news image

নির্যাতনের পর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম নূপূুর সুলতানা (৪০)। সে পেশায় স্কুল শিক্ষিকা। এ ঘটনায় বুধবার সকালে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী বাহারুল ইসলাম হিরু (৪৩) কে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঐদিন রাতেই বাহারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার দোহারের লটাখোলা এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরু’র সঙ্গে নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার জালাল উদ্দিনের মেয়ে নূপুর সুলতানার সাথে ২০ বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে নুপুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। এছাড়া তাদের একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করতেন না। এরই মধ্যে বিভিন্ন অজুহাতে তার বাবার কাছ থেকে ২লাখ ও ধার হিসেবে তার ভাই মুশফিকের কাছ থেকে ১০ লাখ টাকা নেয়। এসব টাকা ফেরৎ না দিয়ে আবারও নূপূরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে ৬লাখ টাকা নেয় তার স্বামী। এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নুপুরের বাবা ও ভাইয়ের দেয়া টাকা ফেরৎ চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বাধা দিলে বাহারুল আরও ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে এলাপাথারি আঘাত করে ঘর থেকে কাঁচি এনে মাথার চুল কেটে ন্যাড়া করে গলা চেপে ধরে। পরে তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে। এবিষয়ে দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান দৈনিক মুক্তখবরকে জানান, এই ঘটনায় ভূক্তভোগী নারী নূপুর সুলতানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে আমরা ঐদিন রাতেই উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তার স্বামী বাহারুল ইসলাম হিরুকে গ্রেফতার করে পরদিন সকালে আদালতে প্রেরণ করি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম