ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নির্বাচিত না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে, ট্রাম্পের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৪,  5:21 PM

news image

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্রের অবসান ঘটবে এবং দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।” স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন,

তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। ৭৭ বছর বয়সী ট্রাম্প এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকায় বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, পলিটিকো, ডেকান হেরাল্ড, সিএনবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম