ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠাের অবস্থানে রয়েছে : ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  5:41 PM

news image

দেশের সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। বৃহস্পতিবার (৬ জুলাই) পিরােজপুরের ভান্ডারিয়ায় পৌরসভা নির্বাচনের ভােটগ্রহণ নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি আহসান হাবিব বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠাের অবস্থানে রয়েছে। একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজগুলোই আমরা করব। তিনি বলেন, ইলেকট্রনিক ভােটিং মেশিনে (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছ ভোট হয়। এর মাধ্যমে পক্ষপাতিত্ব বা অনিয়ম করার কােনাে সুযােগ নেই। তাই ইভিএম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পিরােজপুরের জেলা প্রশাসক মােহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মােহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাে. আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধর, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফাসহ আরও অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম