ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল: ইসি আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২৩,  7:55 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য যা দরকার, তাই তারা করেছেন। বিদেশিরা তাদের কার্যক্রমে এখন পর্যন্ত সন্তুষ্ট। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন কোনো চাপে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে সবাই। সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে। নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে বলেও জানান ইসি আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম