ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্কতার পরামর্শ

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৩,  10:18 AM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্যমণ সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রবিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সভা-সমাবেশ ও বিক্ষোভ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। এসব কর্মসূচি আরও তীব্র হতে পারে। এ সময় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। মনে রাখা উচিত, যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচি সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনও ধরনের বিক্ষোভ এড়িয়ে চলুন। যেকোনও বড় সমাবেশের আশপাশে সতর্কতার সাথে পথ চলুন। এছাড়া স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে নজর রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম