ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  6:35 PM

news image

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান। সিইসি বলেন, ‘যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে। আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুরবৃত্তি না করার।’  আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার শপথ হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা খেলে তারা খেলুক। খেলে তারা জিতলে জিতুক। আমরা শুধু রেফারি হয়ে কাজ করবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম