ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  6:41 PM

news image

নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৫ জুলাই) দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন খুব যৌক্তিকভাবে হয়েছে। এটা নিয়ে অযথা সমালোচনা হচ্ছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সরকার ইসিকে সহযোগিতা করবে। তিনি বলেন, গত কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন যেমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও তেমন হবে। নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সরকার রুটিন ওয়ার্ক করবে। ভোটের প্রতি মানুষের আগ্রহ হারিয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই অভিযোগ মিথ্যা। কেননা সবগুলো সিটি করপোরেশন ও উপনির্বাচনে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে। স্বাধীন নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনার সময়েই বেশি কার্যকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম