ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৩,  8:43 PM

news image

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটি তাদের জন্য এবং গণতন্ত্রের জন্যও মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  সোমবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ নয়। বিএনপির বুঝতে হবে, নির্বাচন বিমুখ হওয়া গণতন্ত্র থেকে বিমুখ হওয়ার শামিল। আন্দোলনের অংশ হিসেবে তারা সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিতে পারতো। দ্রব্যমূল্যের বিষয়ে মন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশে প্রয়োজনীয় পণ্যের সংকট রয়েছে। কিন্তু, দেশে কোনো পণ্যের সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে পণ্যের সংকট এবং দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এটি দুঃখজনক। প্রথম আলো প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা খাটো করে প্রতিবেদন করার জন্য প্রথম আলোর পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ করা হয়নি। প্রথম আলোর বিরুদ্ধে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, দেশের অনেক মানুষ বিবৃতি দিয়েছে। আর যারা প্রথম আলোর পক্ষে বিবৃতি দিয়েছে, তাদের এসব বিবৃতি অনেকটাই কিনে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম